অভিনেতা তমাল মাহবুবকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে
বিনোদন ডেস্ক
প্রতিবেদকবৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমাল মাহবুবকে হেফাজতে নেওয়া হয়। রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তাঁকে আটক করা হয়েছে বলে জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গণমাধ্যমকে তিনি বলেন, তমালকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। কয়েকটি বিষয়ে তথ্য জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে কোন অভিযোগ বা কী কারণে অভিনেতাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি এই পুলিশ কর্মকর্তা।
সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?
সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে গুলির ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।