বিজ্ঞাপন | পজিশন: header_top

আমাদের নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চান?

যোগাযোগ করুন →
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ স্পন্দন টাইমস | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সকল কারিগরি সহায়তায়: টেকবাড়ি ডটকম

বিজ্ঞাপন | পজিশন: header_bottom

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন বুকিং →

১১ বছর পর বন্ধ সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’, বন্ধ ১৬২৬৩ নম্বর

অনলাইন ডেক্স

অনলাইন ডেক্স

প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, রাত ১২:৩২:০০
১১ বছর পর বন্ধ সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’, বন্ধ ১৬২৬৩ নম্বর
ছবি- সংগৃহীত

সর্বশেষ খবরের তাৎক্ষণিক আপডেট পেতে

আমাদের অফিসিয়াল চ্যানেলে যুক্ত থাকুন

দীর্ঘ ১১ বছর পর বন্ধ হয়ে গেছে সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’। গত বৃহস্পতিবার থেকে ১৬২৬৩ নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ বন্ধ হয়েছে। পরিচালনাকারী প্রতিষ্ঠানের দাবি, সরকারের কাছে প্রায় ১৬ কোটি টাকা বকেয়া এবং চুক্তির মেয়াদ না বাড়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

দীর্ঘ ১১ বছর ধরে চালু থাকা বিনা মূল্যের সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’ বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার থেকে ১৬২৬৩ নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ আর থাকছে না। চুক্তির মেয়াদ না বাড়ানো এবং সরকারের কাছে বিপুল পরিমাণ অর্থ বকেয়া থাকায় সেবাটি চালু রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান।

স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. নিজাম উদ্দিন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, প্রায় ১১ বছর ধরে তাঁরা এই সেবা পরিচালনা করে আসছেন। বর্তমান সরকারের সময় চুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছিল। তবে ওই মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে চুক্তি নবায়ন কিংবা সেবা পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা হয়নি। ফলে গত বৃহস্পতিবার থেকে কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে প্রায় ১০০ জন চিকিৎসক রয়েছেন, যাঁদের বেতন নিয়মিত পরিশোধ করতে হচ্ছে। অথচ সরকারের কাছে তাঁদের প্রায় ১৬ কোটি টাকা পাওনা রয়েছে। বকেয়া অর্থ না পাওয়ায় ব্যাংকঋণ নিয়ে কর্মীদের বেতন দিতে হচ্ছে।

বিজ্ঞাপন | পজিশন: article_middle

সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?

সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।

যোগাযোগ করুন →

স্বাস্থ্য বাতায়নের পরিচর্যা প্রতিষ্ঠান সিনেসিস হেলথের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী গত ১২ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালককে চিঠি দিয়ে সেবাটি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। ওই দিন সন্ধ্যায় ১৬২৬৩ নম্বরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

২০১৫ সালের সেপ্টেম্বরে স্বাস্থ্য বাতায়ন চালু হয়। এটি পরিচালনার দায়িত্ব পায় সিনেসিস আইটি। শুরুতে এখানে তিন পালায় প্রায় ১০০ জন চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজ করতেন। টেলিফোনে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

এই সেবার মাধ্যমে ২৪ ঘণ্টা ফোন করে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেত। রোগীরা নিজেদের শারীরিক সমস্যা ও উপসর্গ জানালে চিকিৎসকেরা রোগের ইতিহাস শুনে প্রয়োজনীয় পরামর্শ দিতেন। কিছু ক্ষেত্রে ই-প্রেসক্রিপশন পাঠানো হতো। রোগের ধরন অনুযায়ী বিশেষায়িত হাসপাতালের পরামর্শও দেওয়া হতো।

বিজ্ঞাপন | পজিশন: article_middle

সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?

সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।

যোগাযোগ করুন →

প্রতিষ্ঠানটির সিইওর দাবি, স্বাস্থ্য বাতায়নে আসা ফোনকলের প্রায় ৭০ শতাংশই সাধারণ মানুষের কাছ থেকে আসত। বিশেষ করে দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য সেবাটি সহায়ক ছিল। ক্যানসার ও ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত অনেকেই হাসপাতালে না গিয়েও চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রাথমিক পরামর্শ নিতে পারতেন।

এ পর্যন্ত স্বাস্থ্য বাতায়ন প্রায় তিন কোটি ফোনকলের উত্তর দিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। করোনা মহামারির সময় সেবাটির গুরুত্ব আরও বেড়ে যায়। ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য বাতায়নে প্রায় ১ কোটি ২৬ লাখ কল এসেছিল। সে সময় জ্বর, শ্বাসকষ্ট, করোনা পরীক্ষা ও অ্যাম্বুলেন্স পাওয়ার বিষয়ে পরামর্শ নিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ১৬২৬৩ নম্বরে ফোন করতেন।

ড. নিজাম উদ্দিন আহমেদের মতে, বিকল্প কোনো ব্যবস্থা চালু না করে সেবাটি বন্ধ হওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল রোগীরা টেলিফোনে চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ হারিয়েছেন। তাঁর ভাষ্য, স্বাস্থ্য বাতায়ন হাসপাতালের বিকল্প ছিল না; বরং প্রচলিত চিকিৎসাসেবার পরিপূরক হিসেবে কাজ করত। তাই সেবাটি বন্ধের আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন ছিল।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বজলুর রশীদ জানান, ২০২৪ সালের আগস্টের পর থেকে সিনেসিস আইটির বিল বকেয়া রয়েছে। প্রতিষ্ঠানটি পাওনা অর্থ চেয়ে আবেদন করেছে। বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্য বাতায়ন আবার চালু হবে কি না, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

বিজ্ঞাপন | পজিশন: article_after_tag

আমাদের নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চান?

যোগাযোগ করুন →
Google News সর্বশেষ খবর পেতে স্পন্দন টাইমস এর Google News চ্যানেল ফলো করুন
বিজ্ঞাপন | পজিশন: article_bottom

আপনার ব্র্যান্ডের প্রচার বাড়াতে আমাদের বিজ্ঞাপন পেজে আসুন

বিজ্ঞাপন দিন →