বিজ্ঞাপন | পজিশন: header_top

আমাদের নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চান?

যোগাযোগ করুন →
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ স্পন্দন টাইমস | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সকল কারিগরি সহায়তায়: টেকবাড়ি ডটকম

বিজ্ঞাপন | পজিশন: header_bottom

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন বুকিং →

যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর স্বাভাবিক হলো বিমান চলাচল

অনলাইন ডেক্স

অনলাইন ডেক্স

প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৪:০০
যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর স্বাভাবিক হলো বিমান চলাচল
ছবি- সংগৃহীত

সর্বশেষ খবরের তাৎক্ষণিক আপডেট পেতে

আমাদের অফিসিয়াল চ্যানেলে যুক্ত থাকুন

রাডার ও যোগাযোগব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে চার ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা আবার খুলে দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। তবে আগামী কয়েক দিন ফ্লাইটের সময়সূচিতে বিঘ্ন থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাডার ও যোগাযোগব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ জারির চার ঘণ্টার বেশি সময় পর তা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে দেশটির আকাশসীমা আবার খুলে দেওয়া হয়। তবে এই বিভ্রাটের প্রভাব আগামী কয়েক দিন বিমান চলাচলে থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এর আগে বিকেল ৩টা ৩৬ মিনিটে দেশটির রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দিলে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধের নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়া এবং সেখান থেকে অসংগতিপূর্ণ তথ্য আসার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান পরিবহনমন্ত্রী শন ডাফি।

তিনি বলেন, আকাশসীমা খুলে দেওয়ার পাশাপাশি এফএর নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোলের (ট্র্যাকন) কার্যক্রমও সচল হয়েছে। তবে বিকেলের বিভ্রাটের কারণে তৈরি হওয়া জটিলতা পুরোপুরি কাটতে আরও সময় লাগবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সপ্তাহান্তের ফ্লাইটগুলোর সময়সূচিও পর্যালোচনা করা হচ্ছে।

ডাফি যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাকে পুরোনো উল্লেখ করে এর আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা বলেন। তাঁর মতে, অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অস্থিতিশীল হয়ে পড়েছিল। এ ব্যবস্থা আধুনিক করতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন | পজিশন: article_middle

সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?

সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।

যোগাযোগ করুন →

এদিকে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, দেশজুড়ে বিমান চলাচল বন্ধের পেছনে কোনো সাইবার হামলার ঘটনা ছিল না। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের সঙ্গেও এ ঘটনার সম্পর্ক নেই।

এর আগে কয়েকটি সূত্র জানিয়েছিল, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের যোগসূত্র থাকতে পারে। তবে ডাফি বলেছেন, এ ঘটনায় যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।

বিমান চলাচল বন্ধ থাকায় হাজার হাজার ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন বিপুলসংখ্যক যাত্রী। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরেও অনেক যাত্রী আটকে পড়েন।

বিজ্ঞাপন | পজিশন: article_middle

সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?

সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।

যোগাযোগ করুন →

তাঁদের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগের দিন তাঁর ফ্লাইট বাতিল হয়েছিল। পরদিন দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের কারণে আবারও ফ্লাইট বাতিল হওয়ায় তাঁকে ভোগান্তিতে পড়তে হয়।

বিজ্ঞাপন | পজিশন: article_after_tag

আমাদের নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চান?

যোগাযোগ করুন →
Google News সর্বশেষ খবর পেতে স্পন্দন টাইমস এর Google News চ্যানেল ফলো করুন
বিজ্ঞাপন | পজিশন: article_bottom

আপনার ব্র্যান্ডের প্রচার বাড়াতে আমাদের বিজ্ঞাপন পেজে আসুন

বিজ্ঞাপন দিন →