ভাষা
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
--:--:--
বিভাগ
সেবা

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ স্পন্দন টাইমস | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সকল কারিগরি সহায়তায়: Spondon Times IT Department

বিজ্ঞাপন | পজিশন: header_bottom

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন বুকিং →

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ভোর ০৫:২৪:০০ আপডেট: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ভোর ০৫:৩৬:৪৬
পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
ছবি- সংগৃহীত

সর্বশেষ খবরের তাৎক্ষণিক আপডেট পেতে

আমাদের অফিসিয়াল চ্যানেলে যুক্ত থাকুন

পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে জন্ম নেওয়া ছেলের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ। আপাতত অভিনয় থেকে বিরতি নিয়ে সন্তানকে সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

একাধিক সংবাদমাধ্যমকে সুখবরটি জানিয়েছেন মৌসুমী হামিদ। অভিনেত্রী জানান, সন্তানকে ঘিরেই এখন তাঁর সময় কাটছে। ছেলের খাওয়ানো, ঘুম পাড়ানোসহ নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়াই হয়ে উঠেছে তাঁর প্রতিদিনের রুটিন।

মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানিয়েছেন তিনি। ছেলের চেহারায় নিজের ছাপ দেখতে পেয়েছেন বলে জানান অভিনেত্রী। পাশাপাশি সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন মৌসুমী হামিদ। একই সময়ে স্বামী আবদুল ওয়াদুদকেও পরিচয় করিয়ে দেন তিনি। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্কের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।

বিজ্ঞাপন | পজিশন: article_middle

সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?

সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।

যোগাযোগ করুন →

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টেও কাজ করেছেন তিনি।

তবে আপাতত অভিনয় থেকে কয়েক মাসের বিরতি নিয়ে সন্তানকে সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। তাঁর সর্বশেষ অভিনীত সিনেমা ‘যাপিত জীবন’ গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং বর্তমানে প্রদর্শিত হচ্ছে।

বিজ্ঞাপন | পজিশন: article_after_tag

আমাদের নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চান?

যোগাযোগ করুন →
Google News সর্বশেষ খবর পেতে স্পন্দন টাইমস এর Google News চ্যানেল ফলো করুন
বিজ্ঞাপন | পজিশন: article_bottom

আপনার ব্র্যান্ডের প্রচার বাড়াতে আমাদের বিজ্ঞাপন পেজে আসুন

বিজ্ঞাপন দিন →