বিজ্ঞাপন | পজিশন: header_top

আমাদের নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চান?

যোগাযোগ করুন →
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ স্পন্দন টাইমস | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সকল কারিগরি সহায়তায়: টেকবাড়ি ডটকম

বিজ্ঞাপন | পজিশন: header_bottom

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন বুকিং →
  1.  / 
  2. সংবাদ অনুসন্ধান

সকল সংবাদ (50 টি)

বাংলাদেশ

adsfdfhgjhjkl

২১ নভেম্বর, ২০২৬
শিক্ষা ও ক্যাম্পাস

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ক্লাস ও পরীক্ষা আগামী ২২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব বিভাগের শিক্ষা কার্যক্রম।

২০ নভেম্বর, ২০২৬
বিনোদন

অভিনেতা তমাল মাহবুবকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে

রাজধানীর আজিমপুর এলাকা থেকে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তবে কী কারণে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত জানায়নি।

২০ নভেম্বর, ২০২৬
সারাবাংলা

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের তিনতলা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাড়িটির নিচতলার ভেতরের অংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

২০ নভেম্বর, ২০২৬
বিনোদন

নিজের সম্পত্তির আয় মানুষের কল্যাণে ব্যয়ের ঘোষণা রজনীকান্তের

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত তাঁর সম্পত্তি থেকে অর্জিত অর্থ তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করার অঙ্গীকার করেছেন। চেন্নাইয়ের রাঘবেন্দ্র মণ্ডপকে তিন তারকা হোটেলে রূপান্তরের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরুর পর অভিনেতার পুরোনো একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সম্পত্তিটির পুরোটা নাকি আংশিক হোটেলে রূপান্তর করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

১৯ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক

শেনজেনে ট্রাম্প-শি-পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক শুরু

চীনের শেনজেনে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। বৈশ্বিক নিরাপত্তা, পারমাণবিক অস্ত্র, ইউক্রেন যুদ্ধ, ইরান ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আলোচনার কথা রয়েছে।

১৯ নভেম্বর, ২০২৬
জাতীয়

খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, চীন ও ইইউর কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, চীন ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

১৯ নভেম্বর, ২০২৬
তথ্য-প্রযুক্তি

ট্রেনের অবস্থান দেখুন থ্রিডি ম্যাপে, জানুন গতিবেগ ও পৌঁছানোর সময়

ট্রেনের অবস্থান, গতিবেগ ও সম্ভাব্য পৌঁছানোর সময় জানতে ব্যবহার করতে পারেন BD Train Tracking অ্যাপ। এতে থ্রিডি ম্যাপে ট্রেনের অবস্থান দেখার পাশাপাশি লাইভ স্ট্যাটাস জানার সুবিধাও রয়েছে।

১৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

সিনেমাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন সাবিলা নূর

নাটকের ব্যস্ততা কমিয়ে এখন চলচ্চিত্রেই বেশি মনোযোগ দিচ্ছেন অভিনেত্রী সাবিলা নূর। শরিফুল রাজের সঙ্গে নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি। ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

১৮ নভেম্বর, ২০২৬
খেলাধুলা

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। অন্য গোলটি করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

১৮ নভেম্বর, ২০২৬
রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

বুধবার বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে।

১৮ নভেম্বর, ২০২৬
জাতীয়

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে মেঘনা আলমকে দুদকের তলব

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার জারি করা নোটিশে তাঁকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

১৮ নভেম্বর, ২০২৬
শিক্ষা ও ক্যাম্পাস

৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন

১৮ নভেম্বর, ২০২৬
জাতীয়

আওয়ামী লীগ শক্তি দেখালে সরকারও জবাব দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ শক্তি প্রদর্শনের চেষ্টা করলে সরকারও যথাযথ জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার এখনো ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে।

১৭ নভেম্বর, ২০২৬