বিজ্ঞাপন | পজিশন: header_top

আমাদের নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চান?

যোগাযোগ করুন →
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ স্পন্দন টাইমস | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সকল কারিগরি সহায়তায়: টেকবাড়ি ডটকম

বিজ্ঞাপন | পজিশন: header_bottom

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন বুকিং →
  1.  / 
  2. সংবাদ অনুসন্ধান

সকল সংবাদ (50 টি)

জাতীয়

গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি বিশ্লেষণ করে শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, হামলায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

১৭ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ

জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

জুলাই অভ্যুত্থান চলাকালে ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল ডিবি পুলিশ।

১৭ নভেম্বর, ২০২৬
আইন-আদালত

শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস

পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।

১৭ নভেম্বর, ২০২৬
রাজনীতি

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার ই-মেইলে পাঠানো তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

১৭ নভেম্বর, ২০২৬
লাইফস্টাইল

চুল ভালো রাখতে সকালে মেনে চলুন ৭টি সহজ অভ্যাস

চুলের সুস্থতা ধরে রাখতে দামি প্রসাধনীর পাশাপাশি প্রতিদিনের কিছু অভ্যাসও গুরুত্বপূর্ণ। সকালে পানি পান, সঠিকভাবে চুল আঁচড়ানো, পুষ্টিকর নাশতা ও মাথার ত্বকের যত্ন—এই সাতটি অভ্যাস চুল ভালো রাখতে সহায়তা করতে পারে।

১৭ নভেম্বর, ২০২৬
বিশ্ব

ফারসি ভাষার কথোপকথন লিখে ফেলবে, নিজস্ব এআই প্রযুক্তি তৈরি করল ইরান

ফারসি ভাষায় টেলিফোনে কথোপকথন শনাক্ত করে লেখায় রূপান্তরের নিজস্ব এআই প্রযুক্তি তৈরি করেছে ইরান। তেহরান বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের উদ্ভাবিত প্রযুক্তিটি স্থানীয় উপভাষা ও উচ্চারণ শনাক্ত করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

১৭ নভেম্বর, ২০২৬
জাতীয়

গোপালগঞ্জের নতুন এসপিকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। সোমবার রাতে তাঁকে ফুল দিয়ে বরণ করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। একই অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে সদ্য বদলি হওয়া পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে।

১৭ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক

‘অনেক দেরি হওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন’: প্রধান বিচারপতিদের চিঠি ইমরান খানের

নিজের ও স্ত্রী বুশরা বিবির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের উচ্চ আদালতের প্রধান বিচারপতিদের কাছে খোলা চিঠি লিখেছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে চিকিৎসা ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ না পাওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে তিনি বলেছেন, অনেক দেরি হওয়ার আগেই তাঁকে ন্যায়বিচার দিতে হবে।

১৭ নভেম্বর, ২০২৬
খেলাধুলা

হাসানের জোড়া আঘাতে দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দিনের শেষ বিকেলে ১১ রানের ব্যবধানে অ্যাকারম্যান ও ব্রিটকিকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি দিয়েছেন হাসান মাহমুদ। দিন শেষে ৪ উইকেটে ২৮৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা, এখনো পিছিয়ে ১১৩ রানে।

১৬ নভেম্বর, ২০২৬
আইন-আদালত

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: দুই আসামির ডেথ রেফারেন্সের রায় মঙ্গলবার

পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ মামলার রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

১৬ নভেম্বর, ২০২৬
লাইফস্টাইল

কমলার রসের ৫ স্বাস্থ্য উপকারিতা, কী বলছে পুষ্টিবিজ্ঞান?

ভিটামিন সি, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ কমলার রস সুষম খাদ্যাভ্যাসের একটি পুষ্টিকর অংশ। রোগ প্রতিরোধব্যবস্থা, ত্বক, হাড় ও হৃদ্‌স্বাস্থ্যে এর সম্ভাব্য ভূমিকা রয়েছে। তবে উপকারিতা পেতে জানতে হবে সঠিক পরিমাণ ও পান করার নিয়ম।

১৬ নভেম্বর, ২০২৬
লাইফস্টাইল

টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস: পার্থক্য কী, স্থায়ী নিরাময় কি সম্ভব?

টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিসের কারণ ও চিকিৎসাপদ্ধতি আলাদা। বর্তমানে কোনোটিরই নিশ্চিত স্থায়ী নিরাময় নেই। তবে টাইপ ২ ডায়াবেটিসে কিছু মানুষের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি রেমিশন সম্ভব।

১৬ নভেম্বর, ২০২৬
স্বাস্থ্য

১১ বছর পর বন্ধ সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’, বন্ধ ১৬২৬৩ নম্বর

দীর্ঘ ১১ বছর পর বন্ধ হয়ে গেছে সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’। গত বৃহস্পতিবার থেকে ১৬২৬৩ নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ বন্ধ হয়েছে। পরিচালনাকারী প্রতিষ্ঠানের দাবি, সরকারের কাছে প্রায় ১৬ কোটি টাকা বকেয়া এবং চুক্তির মেয়াদ না বাড়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

১৬ নভেম্বর, ২০২৬
বিনোদন

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

আসিম আজহারের সঙ্গে আগামী ডিসেম্বরে বিয়ের গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিক মন্তব্য করেছেন হানিয়া আমির। তবে বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই অভিনেত্রী।

১৬ নভেম্বর, ২০২৬